The Ultimate Guide: Master English Tenses: The Ultimate Guide with Examples ( সবথেকে সহজ উপায় এ Tense শিখুন )
Tense: The Master Note (ইংরেজি গ্রামারের প্রাণ)
যেকোনো ক্লাসের জন্য বা চাকুরিপ্রার্থীদের জন্য সব থেকে গুরুত্বূর্ণ বিষয় হলো টেন্স। এই টেন্স জানবো না কিন্তু ইংরেজী শিখব তা কি হয়! তাই আজকে তোমাদের সব কনফিউশন দূর করার জন্য সম্পূর্ণ বাংলায় সব থেকে সহজ উপায় এ উপস্থাপন করলাম, আশা করি তোমাদের উপকারে লাগবে!
সংজ্ঞা: কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা কাল বলে। ইংরেজি গ্রামারে Tense প্রধানত তিন প্রকার, এবং প্রতিটি আবার চার ভাগে বিভক্ত।
১. Present Tense (বর্তমান কাল)
(A) Present Indefinite Tense (সাধারণ বর্তমান):
কখন হয়: বর্তমানের সাধারণ কাজ, চিরন্তন সত্য (Universal Truth), অভ্যাসগত কাজ (Habitual Fact) বোঝাতে।
চেনার উপায় (Signal Words): Always, often, usually, everyday, sometimes, regularly.
গঠন:
Affirmative: Subject + V1 + Object.
Negative: Subject + do not / does not + V1 + Object.
Interrogative: Do / Does + Subject + V1 + Object?
বিশেষ নিয়ম: Subject যদি Third Person Singular (He, She, It, কোনো নাম) হয়, তবে Verb-এর শেষে s/es যোগ করতে হয়।
উদাহরণ:
- সূর্য পূর্ব দিকে ওঠে। — The sun rises in the East.
- সে কি প্রতিদিন স্কুলে যায়। — Does he go to school everyday?
- আমি কফি খাই না। — I do not drink coffee.
(B) Present Continuous Tense (ঘটমান বর্তমান):
কখন হয়: বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে চলছে বা হচ্ছে বোঝাতে। চেনার উপায় (Signal Words): Now, right now, at present, at this moment, currently.
গঠন:
Affirmative: Subject + am / is / are + V1 + ing + Object.
Negative: Subject + am / is / are + not + V1 + ing + Object.
Interrogative: Am / Is / Are + Subject + V1 + ing + Object?
বিশেষ নিয়ম: Subject 'I' হলে am; Third Person Singular (He, She, It, যেকোনো নাম) হলে is; এবং Plural (We, They, You) হলে are বসে।
উদাহরণ:
১. আমি বই পড়ছি। — I am reading a book.
২. তারা মাঠে ফুটবল খেলছে না। — They are not playing football in the field.
৩. সে কি এখন ঘুমাচ্ছে? — Is he sleeping now?
(C) Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান):
কখন হয়: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনও বর্তমান আছে বোঝাতে। চেনার উপায় (Signal Words): Just, just now, already, yet, ever, recently, lately.
গঠন:
Affirmative: Subject + have / has + V3 (Past Participle) + Object.
Negative: Subject + have / has + not + V3 + Object.
Interrogative: Have / Has + Subject + V3 + Object?
বিশেষ নিয়ম: Subject যদি Third Person Singular (He, She, It, যেকোনো নাম) হয়, তবে has বসে। বাকি সব ক্ষেত্রে have বসে।
উদাহরণ:
- ১. আমি ভাত খেয়েছি। — I have eaten rice.
- ২. সে এখনও কাজটি করেনি। — He has not done the work yet.
- ৩. তুমি কি তাজমহল দেখেছ? — Have you seen the Taj Mahal?
(D) Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান):
কখন হয়: কোনো কাজ অতীত সময়ে শুরু হয়ে বর্তমানেও দীর্ঘ সময় ধরে চলছে বোঝাতে। চেনার উপায় (Signal Words): Since, for, hours, days, years.
গঠন:
Affirmative: Subject + have been / has been + V1 + ing + Object + since / for + time.
Negative: Subject + have / has + not + been + V1 + ing + Object + since / for + time.
Interrogative: Have / Has + Subject + been + V1 + ing + Object + since / for + time?
বিশেষ নিয়ম: নির্দিষ্ট সময় (Point of time - যেমন: সকাল থেকে, সোমবার থেকে) বোঝালে since বসে এবং সময়ের ব্যাপ্তি বা স্থায়িত্ব (Period of time - যেমন: ২ ঘণ্টা, ৫ দিন) বোঝালে for বসে।
উদাহরণ:
- ১. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। — It has been raining since morning.
- ২. আমরা দুই ঘণ্টা ধরে পড়াশোনা করছি। — We have been studying for two hours.
- ৩. সে কি চার বছর ধরে এই স্কুলে পড়ছে? — Has he been studying in this school for four years?
২. Past Tense (অতীত কাল)
(A) Past Indefinite Tense (সাধারণ অতীত):
কখন হয়: অতীতে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল বা অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে। চেনার উপায় (Signal Words): Yesterday, ago, long ago, last night, last year, once, in 1971.
গঠন:
Affirmative: Subject + V2 (Past form) + Object.
Negative: Subject + did not + V1 + Object.
Interrogative: Did + Subject + V1 + Object?
বিশেষ নিয়ম: Affirmative বাক্যে Verb-এর Past form (V2) হয়, কিন্তু Negative ও Interrogative বাক্যে 'did' ব্যবহার করার কারণে মূল verb-এর সবসময় Present form (V1) হয়।
উদাহরণ:
- ১. সে গতকাল এখানে এসেছিল। — He came here yesterday.
- ২. আমি তাকে চিঠি লিখিনি। — I did not write a letter to him.
- ৩. তুমি কি সিনেমাটি দেখেছিলে? — Did you watch the movie?
(B) Past Continuous Tense (ঘটমান অতীত):
কখন হয়: অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝাতে। চেনার উপায় (Signal Words): While, when, at that time, then.
গঠন:
Affirmative: Subject + was / were + V1 + ing + Object.
Negative: Subject + was / were + not + V1 + ing + Object.
Interrogative: Was / Were + Subject + V1 + ing + Object?
বিশেষ নিয়ম: Subject Singular হলে was (ব্যতিক্রম: You-এর সাথে সবসময় were হয়) এবং Subject Plural হলে were বসে।
উদাহরণ:
- ১. আমি তখন একটি গল্প পড়ছিলাম। — I was reading a story then.
- ২. তারা মাঠে খেলছিল না। — They were not playing in the field.
- ৩. মা কি রান্না করছিলেন? — Was mother cooking?
(C) Past Perfect Tense (পুরাঘটিত অতীত):
কখন হয়: অতীতে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে, তার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি Past Perfect হয় এবং যেটি পরে ঘটেছিল সেটি Past Indefinite হয়। চেনার উপায় (Signal Words): Before, after, by the time.
গঠন:
- Affirmative: Subject + had + V3 + Object + before + Subject + V2 + Object. Or, Subject + V2 + Object + after + Subject + had + V3 + Object.
Negative: Subject + had + not + V3 + Object.
Interrogative: Had + Subject + V3 + Object?
বিশেষ নিয়ম: সহজে মনে রাখার ট্রিক: Before-এর আগে Past Perfect বসে এবং After-এর পরে Past Perfect বসে।
উদাহরণ:
- ১. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। — The patient had died before the doctor came.
- ২. আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে দিল। — The train left after I had reached the station.
- ৩. সে আসার আগে কি তুমি কাজটি করেছিলে? — Had you done the work before he came?
(D) Past Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান অতীত):
কখন হয়: অতীতে একটি কাজ শুরু হওয়ার আগে অন্য একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে। চেনার উপায় (Signal Words): Before, for, since (অতীতের প্রেক্ষাপটে)।
গঠন:
Affirmative: Subject + had been + V1 + ing + Object .
Negative: Subject + had + not + been + V1 + ing + Object.
Interrogative: Had + Subject + been + V1 + ing + Object?
বিশেষ নিয়ম: দুটি কাজের মধ্যে যেটি দীর্ঘসময় ধরে চলছিল সেটি Past Perfect Continuous এবং অন্যটি Past Indefinite (V2) হয়।
উদাহরণ:
- ১. ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলছিলাম। — We had been playing before the bell rang.
- ২. সে আসার আগে আমি দু-ঘণ্টা ধরে পড়ছিলাম। — I had been reading for two hours before he came.
- ৩. তুমি যাওয়ার আগে সে কি ঘুমাচ্ছিল? — Had he been sleeping before you left?
৩. Future Tense (ভবিষ্যত কাল)
(A) Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যৎ):
কখন হয়: ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে ঘটবে বা করা হবে বোঝালে। চেনার উপায় (Signal Words): Tomorrow, next week, next month, soon, shortly.
গঠন:
Affirmative: Subject + shall / will + V1 + Object.
Negative: Subject + shall / will + not + V1 + Object.
Interrogative: Shall / Will + Subject + V1 + Object?
বিশেষ নিয়ম: সাধারণত First Person (I, We)-এর পর shall এবং বাকি সব Person-এর পর will বসে। তবে আধুনিক ইংরেজি গ্রামারে সব ক্ষেত্রেই will ব্যবহার করা যায়।
উদাহরণ:
- ১. আমরা আগামীকাল ঢাকা যাব। — We will go to Dhaka tomorrow.
- ২. সে কাজটি করবে না। — He will not do the work.
- ৩. তুমি কি আমাকে সাহায্য করবে? — Will you help me?
(B) Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ):
কখন হয়: ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে। চেনার উপায় (Signal Words): At this time tomorrow, continuously in future.
গঠন:
Affirmative: Subject + shall be / will be + V1 + ing + Object.
Negative: Subject + shall / will + not + be + V1 + ing + Object.
Interrogative: Shall / Will + Subject + be + V1 + ing + Object?
বিশেষ নিয়ম: ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান থাকবে এমন অনুমান বা পরিকল্পনা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
উদাহরণ:
- ১. আমি তখন বইটি পড়তে থাকব। — I will be reading the book then.
- ২. সে ফুটবল খেলতে থাকবে না। — He will not be playing football.
- ৩. তারা কি আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে? — Will they be waiting for us?
(C) Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ):
কখন হয়: ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য একটি কাজের আগে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝালে। চেনার উপায় (Signal Words): By this time, by tomorrow, before.
গঠন:
Affirmative: Subject + shall have / will have + V3 + Object (+ before + Subject + V1 + Object).
Negative: Subject + shall / will + not + have + V3 + Object.
Interrogative: Shall / Will + Subject + have + V3 + Object?
বিশেষ নিয়ম: দুটি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে সেটি Future Perfect এবং পরের কাজটি Present Indefinite Tense হয়।
উদাহরণ:
- ১. আমি বিকেল ৫টার মধ্যে কাজটি শেষ করে ফেলব। — I will have finished the work by 5 PM.
- ২. তুমি আসার আগে সে চলে যাবে। — He will have left before you come.
- ৩. বাবা আসার আগে কি তুমি পড়া শেষ করবে? — Will you have finished your study before father comes?
(D) Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ):
কখন হয়: ভবিষ্যতে কোনো একটি কাজের পূর্ব পর্যন্ত অন্য একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে। চেনার উপায় (Signal Words): For, before, by next year.
গঠন:
Affirmative: Subject + shall have been / will have been + V1 + ing + Object + before + Subject + V1 + Object.
Negative: Subject + shall / will + not + have been + V1 + ing + Object.
Interrogative: Shall / Will + Subject + have been + V1 + ing + Object?
বিশেষ নিয়ম: দীর্ঘ সময় ধরে চলতে থাকা কাজটি Future Perfect Continuous হয় এবং পরের কাজটি Present Indefinite Tense হয়। (আধুনিক ইংরেজিতে এই টেন্সের ব্যবহার খুবই সীমিত)।
উদাহরণ:
- ১. তুমি আসার আগে পর্যন্ত আমি দুই ঘণ্টা ধরে পড়তে থাকব। — I will have been reading for two hours before you come.
- ২. তারা আসার পূর্বে আমরা ফুটবল খেলতে থাকব। — We will have been playing football before they come.
- ৩. তুমি ডিগ্রি পাওয়ার আগে কি তিন বছর ধরে এই কলেজে পড়তে থাকবে? — Will you have been studying in this college for three years before you get the degree?
Comments
Post a Comment