Degree of Comparison (ডিগ্রি পরিবর্তন)
এর সহজ সরল নিয়ম
Dear students, তোমরা জানো যে যে কোনো ক্লাসে ইংরেজী পরীক্ষায় degree change সংক্রান্ত প্রশ্ন অবশ্যই থাকে। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজ নিয়ম, যা পড়লে কোনোদিন degree change নিয়ে কোনোরকম সমস্যায় পরবে না, গ্যারান্টি!
ইংরেজি গ্রামারে কাউকে বা কোনো কিছুকে তুলনা করার সময় আমরা Degrees of Comparison ব্যবহার করি। অনেক সময় Positive, Comparative এবং Superlative ডিগ্রির এই অদলবদল করতে গিয়ে আমরা গুলিয়ে ফেলি। কিন্তু নির্দিষ্ট কিছু ফর্মুলা বা গঠন অনুসরণ করলে এটি জলের মতো সহজ হয়ে যায়। আজকের ব্লগে আমরা ডিগ্রি পরিবর্তনের সেই সহজ নিয়মগুলো উদাহরণসহ শিখব।
Degree এর গঠন বোঝানোর জন্য নিচে যে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে, সেগুলি হল :
A1 = Positive Degree
A2 = Comparative Degree
A3 = Superlative Degree
Sub= Subject
Group Comparisons (One vs. All) (অনেকের মধ্যে তুলনা)
যখন কোনো ব্যক্তি বা বস্তুকে একটি পুরো দলের সাথে তুলনা করা হয়, তখন দুটি প্রধান গঠন ব্যবহার করা হয়:
Type A: The Absolute Best (সবচেয়ে সেরা):
যখন কেউ বা কোনো কিছু ওই দলের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ বা বড় বোঝায়, তখন বিভিন্ন degree তে বাক্য গঠনের নিয়ম নীচে দেওয়া হল:-
1. Superlative Degree: Sub + verb + the + A3 + noun
Example: Rahim is the tallest boy.
2. Comparative Degree: Sub + verb + A2 + than any other + noun
Example: Rahim is taller than any other boy.
3. Positive Degree: No other + noun + verb + as + A1 + as + Sub
Example: No other boy is as tall as Rahim.
Type B: One of the Best (বড়র মধ্যে অন্যতম):
যখন সাবজেক্টটি সেরার বা বড়র মধ্যে একজন বা অন্যতম বোঝায়, তখন বিভিন্ন degree তে বাক্য গঠনের নিয়ম নীচে দেওয়া হল:-
1. Superlative Degree: Sub + verb + one of the + A3 + noun(plural)
Example: Rose is one of the most beautiful flowers.
2. Comparative Degree: Sub + verb + A2 + than most other + noun(plural)
Example: Rose is more beautiful than most other flowers.
3. Positive Degree: Very few + noun(plural) + verb + as + A1 + as + Sub
Example: Very few flowers are as beautiful as Rose.
2. Comparison Between Twos (দুজনের মধ্যে তুলনা)
যখন তুলনাটি কেবল দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন নিচের নিয়মগুলো অনুসরণ করতে হয়:
Rule 1: এক্ষেত্রে Superlative degree হয় না।
Rule 2: এক্ষেত্রে degree change করতে হলে পরের Subject আগে বসে এবং আগের Subject পরে বসে।
Rule 3 (Comparative): Comparative degree-তে 'any other' বা 'most other' বসে না, শুধুমাত্র 'than' বসে।
Rule 4 (Positive): Positive degree-তে 'No other' বা 'Very few' বসে না। বাক্যটি না-বোধক হলে so + A1 + as বসে।
Rule 5: বাক্যটি হাঁ-বোধক থাকলে না-বোধক হয় এবং না-বোধক থাকলে হাঁ-বোধক হয়।
Examples (উদাহরণ):
Comparative: Ram is taller than Rahim.
Positive: Rahim is not so tall as Ram.
Comparative: Science is easier than History.
Positive: History is not so easy as Science.
Positive: Atanu is as bad as Pocha.
Comparative: Pocha is not worse than Atanu.
Comparative: Ramu is older than Tanu.
Positive: Tanu is not so old as Ramu.
Note:
A1 = Positive Degree
A2 = Comparative Degree
A3 = Superlative Degree
Comments
Post a Comment